
যুব পুরুষ হ্যান্ডবলে পঞ্চগড় চ্যাম্পিয়ন
প্রথমবারের মতো টিসিএল জাতীয় যুব পুরুষ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড়। পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনালে পঞ্চগড় ৩৬-২৩ গোলে হারিয়েছে ফেভারিট ঢাকাকে।


