
ফেডারেশন কাপ
নাটকীয়তার পর কিংস অ্যারেনায় ফাইনাল আজ
অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত আজ বসুন্ধরা কিংস অ্যারেনাতেই হচ্ছে ফেডারেশন কাপের ফাইনাল। বিকেল সাড়ে ৫টায় টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে। ১২তম বারের মতো ফেডারেশন কাপের শিরোপা জিততে মাঠে নামবে মোহামেডান।




















