
তাপমাত্রা বাড়লেও অস্বস্তিকর ভ্যাপসা গরমের সম্ভাবনা নেই
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের পর দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও বাতাসে আর্দ্রতা কম থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরমের আশঙ্কা কম। আজ মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা ছাড়া দেশের বেশির ভাগ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।























