ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনো শেষ হয়নি। ‘একসময়’ ইরানকে কঠোর আঘাত হানতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল আইওয়ায় এক নির্বাচনি সমাবেশে রিপাবলিকান সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, ‘আমি ভালো হতে চাই বলে এবং সম্ভব হলে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছি বলে’ ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ করেননি।
তবে তিনি সতর্ক করে বলেন, ‘একপর্যায়ে আমাদের তাদের ওপর কঠোর আঘাত হানতে হবে।’
ট্রাম্প আবারও দাবি করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
তার ভাষায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে। যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, দেশের নিরাপত্তার জন্য জ্বালানির মূল্যবৃদ্ধি ‘খুবই সামান্য’। তবে পেট্রলের দাম ‘খুব শিগগিরই অনেক কমে আসবে’ বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

