ইসরাইলের বিমানবন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) উড়োজাহাজের ‘নজিরবিহীন’ মোতায়েন লক্ষ্য করা গেছে। এসব সামরিক বিমানের উপস্থিতির কারণে দেশটির বেসামরিক বিমান চলাচল এবং বিমানবন্দরের ধারণক্ষমতা ব্যাহত হচ্ছে।
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানের বরাতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের বেন গুরিয়ান এবং র্যামন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক উড়োজাহাজ অবস্থান করছে।
কান-এর প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চলাকালেও মার্কিন বিমানগুলো ইসরাইলে অবস্থান করছে এবং ‘বর্তমান পরিস্থিতিতে’ এগুলো ইসরাইল ছেড়ে যাবে না বলে আশা করা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


