ওমানে মার্কিন নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ওমানে মার্কিন নাগরিকদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ
ছবি: সংগৃহীত।

ওমানে অবস্থানরত মার্কিন নাগরিকদের ‘শেল্টার ইন প্লেস’ বা ঘরের ভেতরে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির রাজধানী মাসকাটসহ পুরো ওমানের জন্য এই সতর্কতা জারি করেছে সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস। খবর আলজাজিরার

বিজ্ঞাপন

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, ‘চলমান পরিস্থিতি’র কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে, যদিও বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে, ৩ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ওমান ত্যাগের অনুমতি দিয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন