গভীর হচ্ছে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা

গভীর হচ্ছে মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের শঙ্কা
প্রতীকী ছবি

ইরানের সাম্প্রতিক একের পর এক সামরিক হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরো ছড়িয়ে দিয়েছে। এতে জড়িয়ে পড়েছে আঞ্চলিক মিত্র দেশগুলো এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকটি বাণিজ্যিক নৌপথ।

জর্ডান ও ইরাক থেকে শুরু করে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল হরমুজ প্রণালি ও বাব আল-মানদেব প্রণালি পর্যন্ত উত্তেজনা এখন তুঙ্গে। এই উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কি না, সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তাব্যবস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং বিশ্ব জ্বালানির বাজারে এর কী ধরনের প্রভাব পড়তে পারে, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

জর্ডানে মার্কিন সামরিক ঘাটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা, ইরাক ও ইয়েমেনে প্রক্সি বা সহযোগী গোষ্ঠীগুলোর হামলা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যের মূল নৌপথ হরমুজ ও বাব আল-মানদেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ঝুঁকি এই আশঙ্কাকে আরো তীব্র করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিনিধি অ্যালেক্স মারকুয়ার্ড এ বিষয়ে বিশদ বিশ্লেষণ তুলে ধরেছেন। তার বিশ্লেষণে তেহরানের পরিবর্তনশীল সামরিক কৌশল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া জবাব ও হুঁশিয়ারি এবং মার্কিন কূটনীতির সামনে তৈরি হওয়া জটিল চ্যালেঞ্জগুলো উঠে এসেছে। এই সাম্প্রতিক উত্তেজনা ও সামরিক সংঘাত যে কেবল মধ্যপ্রাচ্যের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে দূরগামী প্রভাব ফেলবে, তা নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন