গাজায় ইসরাইলি হামলায় আরো ৬ জন নিহত

আলজাজিরা

গাজায় ইসরাইলি হামলায় আরো ৬ জন নিহত
ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। উপত্যকার অন্যান্য এলাকায় হামলায় নিহত হয়েছেন আরো চারজন।

বিজ্ঞাপন

এর মধ্যে গাজা সিটির একটি জনাকীর্ণ এলাকায় গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে অন্তত একজন নিহত হন।

ঘটনাস্থল থেকে আল জাজিরার সংবাদদাতা জানান, আক্রান্ত রাস্তাটি গাজা সিটির অন্যতম ব্যস্ত এলাকা। সেখানে প্রচুর দোকানপাট ও সুপারমার্কেট রয়েছে। এলাকাটিতে বাস্তুচ্যুত বহু ফিলিস্তিনিও আশ্রয় নিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় অন্তত আটজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। তবে এসব হতাহতের বিশদ পরিস্থিতি সম্পর্কে তারা অতিরিক্ত কোনো তথ্য দেয়নি।

২০২৫ সালের ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। সেই চুক্তি সচল থাকার পরও এই হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে।

আল জাজিরার সংবাদদাতা জানান, যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকেই ইসরাইলি সেনাবাহিনী তা লঙ্ঘন করে আসছে। এ পর্যন্ত তারা ৩ হাজারেরও বেশি বার এই চুক্তি লঙ্ঘন করেছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন