ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের আকাশসীমা ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিরপেক্ষতার নীতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আলজাজিরার।
অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ওআরএফ-এর প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের পক্ষ থেকে একাধিকবার এ ধরনের অনুরোধ করা হয়েছিল। তবে কতগুলো অনুরোধ এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রতিটি অনুরোধ পৃথকভাবে পর্যালোচনা করা হবে এবং এ ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হবে।
দীর্ঘদিন ধরে সামরিক নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে অস্ট্রিয়া। তবে দেশটি যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেয়নি; বরং প্রতিটি অনুরোধ আলাদাভাবে বিবেচনা করা হচ্ছে।
এদিকে, ইউরোপের মধ্যে যুদ্ধের অন্যতম কড়া সমালোচক স্পেন ইতোমধ্যে জানিয়েছে, সংঘাতে জড়িত মার্কিন সামরিক বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ থাকবে। একইভাবে ইতালিও গত সপ্তাহে সিসিলির যুক্তরাষ্ট্রকে একটি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

