ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্রের চালানো হামলার কারণে শান্তি চুক্তি ‘ভেঙে পড়বে’ বলে মনে করেন না সাবেক মার্কিন কূটনীতিক এবং পেন্টাগনের কর্মকর্তা অ্যাডাম ক্লেমেন্টস।
সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে এবং হরমুজ প্রণালির আশেপাশে ইরানের সামুদ্রিক সম্পদের অবস্থা বোঝার চেষ্টা করছে।
মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সমুদ্র মাইন স্থাপনের চেষ্টায় থাকা ইরানি নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করেছে-এমন প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, ‘মনে হচ্ছে যুক্তরাষ্ট্র এই তথ্যের ওপর ভিত্তি করেই পদক্ষেপ নিয়েছে।’
সমুদ্রপথে ইরানের মাইন স্থাপনের বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অভিযোগ প্রসঙ্গে ক্লেমেন্টস বলেন, ইরানি বাহিনীর এ ধরনের পদক্ষেপ একটি ‘প্রাণঘাতী প্রতিক্রিয়া’ ডেকে আনবে।
তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র যে এই ধরণের পদক্ষেপ নেবে, তা ইরানিদের জন্য আশ্চর্যজনক হওয়া উচিত নয়।’
সূত্র: আল-জাজিরা
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


