ইরানের সর্বশেষ হামলার ঢেউয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট ৬৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আলজাজিরার।
সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবারের ওই হামলায়
বিজ্ঞাপন
- ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
- ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র
- এবং ৪৭টি ড্রোন প্রতিহত করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউএই আকাশ প্রতিরক্ষা বাহিনী মোট
- ৪৭৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র,
- ২৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র,
- এবং ২,০৮৫টি ড্রোন মোকাবিলা করেছে।
হামলার পরিসংখ্যান এমনটাই ইঙ্গিত দিচ্ছে যে ইরান এখনও ব্যাপক পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

