কানাডার প্রধানমন্ত্রী

ফ্লোটিলার কর্মীদের প্রতি ইসরাইলি বাহিনীর আচরণ ভয়াবহ

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ফ্লোটিলার কর্মীদের প্রতি ইসরাইলি বাহিনীর আচরণ ভয়াবহ
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: আল-জাজিরা

গাজা অভিমুখী ত্রাণবাহী বহরের (ফ্লোটিলা) বেসামরিক নাগরিকদের প্রতি ইসরাইলের আচরণকে ‘ভয়াবহ’ ও ‘অনভিপ্রেত’ বলে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী।

সেখানে মার্ক কার্নি বলেন, ‘আমি গাজা অভিমুখী বহরে থাকা বেসামরিক নাগরিকদের প্রতি ইসরাইলের ভয়াবহ আচরণকে অনভিপ্রেত হিসেবে উল্লেখ করেছি।’

তিনি আরো বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তা এবং সব পক্ষের মধ্যে একটি আন্তরিক সংলাপ পুনরায় শুরু করার গুরুত্বের ওপর জোর দিয়েছি। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার দিকে অগ্রগতি অবশ্যই একটি স্পষ্ট ও যৌথ লক্ষ্য হতে হবে।’

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...