তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহার তারিখ ঘোষণা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহার তারিখ ঘোষণা

মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটি জানিয়েছে, আগামী ২৭ মে তাদের দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বিজ্ঞাপন

ঘোষণা অনুযায়ী, আগামীকাল সোমবার (১৮ মে) হবে আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের প্রথম দিন। ইসলামী বিধান অনুযায়ী জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। সে হিসাবেই দুই দেশে আগামী ২৭ মে ঈদ উদযাপন করা হবে।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া।

অন্যদিকে তুরস্ক চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ঈদের তারিখ নির্ধারণ করেছে। দেশটি দীর্ঘদিন ধরেই বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ইসলামি মাস ও ধর্মীয় উৎসবের দিন নির্ধারণ করে আসছে।

সম্ভাব্য তারিখ জানালো আমিরাত

এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, আগামী ১৭ মে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। দেশটির আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা সম্ভব হতে পারে। সেই হিসেবে বিশ্বের অধিকাংশ দেশে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আইএসি আরও জানিয়েছে, ১৭ মে বিভিন্ন মুসলিম দেশ জিলহজ মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রস্তুতি নেবে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...