ইরানে চলমান মার্কিন সামরিক অভিযান পরিচালনা করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জন লারসন।
প্রাণহানি ও জ্বালানির দাম বাড়ার মধ্যেও ট্রাম্প প্রশাসন কংগ্রেসের গৃহীত সিদ্ধান্তগুলোকে উপেক্ষা করছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জন লারসন লিখেছেন, ‘ইরানে যখন আমাদের আরো বেশি সংখ্যক সেনা নিহত হচ্ছে এবং গ্যাসের দাম হু হু করে বাড়ছে, তখন কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকতে পারে না।’
কংগ্রেসের সিদ্ধান্তের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরো বলেন, ‘আমরা দুইবার অত্যন্ত ব্যয়বহুল এই সংঘাত অবসানের পক্ষে ভোট দিয়েছি। এখন সময় এসেছে আইন কার্যকর করার। ট্রাম্পের পরিচালিত এই বেআইনি ইরান যুদ্ধের সব ধরনের তহবিল ও অর্থায়ন অবিলম্বে বন্ধ করতে আমি একটি বিল উত্থাপন করেছি।’
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

