গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ১৩, আহত ৫৭

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় নিহত ১৩, আহত ৫৭

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন আগের আঘাতে আহত অবস্থায় মারা যান। তথ্যটি প্রকাশ করেছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ১১ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও হামলা ও সহিংসতায় পরিস্থিতি স্থিতিশীল হয়নি। ওই সময় থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭০ এবং আহত হয়েছে ২,৫৪৩ জন। একই সময়ে ধ্বংসস্তূপ থেকে ৭৭১টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। খবর: আলজাজিরার।

চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে বা সড়কে আটকা পড়ে আছে। তবে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স কর্মীরা বিভিন্ন বাধার কারণে দ্রুত পৌঁছাতে পারছেন না।

এছাড়া একটি ভবন ধসে আরও একজন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এতে ভবন ধসজনিত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন