ইরানের সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বন্ধ করল ইরাক

ইরানের সঙ্গে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বন্ধ করল ইরাক
ছবি: রয়টার্স

ইরান ও ইরাকের মধ্যকার শালামচেহ সীমান্ত স্থলবন্দর বন্ধের নির্দেশ দিয়েছে ইরাক।

বিজ্ঞাপন

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইরাক থেকে সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে ড্রোন হামলার পর শালামচেহ সীমান্তবন্দরটি বন্ধ করা হয়।

ইরান ও ইরাকের মধ্যে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলপথ এই শালামচেহ সীমান্তবন্দর। দুই দেশের বাণিজ্য ও যাত্রী চলাচলেও বন্দরটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এর আগে ২০২৬ সালের জুলাইয়ে সীমান্ত এলাকাটিতে যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। ওই হামলায় দুজন নিহত ও ১১ জন আহত হন।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন