আর্থিক লেনদেন সহজ করতে মস্কোয় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

আর্থিক লেনদেন সহজ করতে মস্কোয় ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেমমাতি। ছবি: এপি

ইরান ও রাশিয়ার মধ্যে ‘আর্থিক ও ব্যাংকিং সম্পর্ক’ নিয়ে আলোচনা করতে সেন্ট্রাল ব্যাংক অব ইরানের (সিবিআই) প্রধান আবদুলনাসের হেম্মতির নেতৃত্বে একটি ইরানি প্রতিনিধিদল মস্কো সফরে গেছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, সফরকালে এই প্রতিনিধিদল মূলত ‘আর্থিক লেনদেন সহজ করার’ উপায়, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক বিনিময়ের পরিমাণ বাড়াতে নতুন কৌশল বা মেকানিজম তৈরির ওপর আলোকপাত করবে।

পশ্চিমাদের দীর্ঘদিনের নিষেধাজ্ঞার মুখে থাকা তেহরানের অন্যতম প্রধান মিত্র দেশ রাশিয়া। তবে আগামী শুক্রবার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পরিকল্পনার পর, আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা প্রত্যাশিত রয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন