হোম > সারা দেশ

জুলাই আন্দোলনে হিমেলের দুচোখ অন্ধের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

চোখ হারানো জুলাই যোদ্ধা হিমেল (বামে)। অভিযুক্ত ‍যুবলীগ নেতা (ডানে)। ছবি: আমার দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের দেওলীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জহিরুল ইসলাম (৪৫) দেওলীপাড়া গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। তিনি উয়ার্শী ইউনিয়ন যুবলীগের সভাপতি।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ছররা গুলি নিক্ষেপ করে। এ সময় আন্দোলনে অংশ নেওয়া গোড়াই লালবাড়ি এলাকার হিমেল নামে এক যুবক দুই চোখের দৃষ্টিশক্তি হারান।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে পুলিশ, সাংবাদিকসহ আওয়ামী লীগের ১০০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে টাঙ্গাইল আদালতে মামলা করেন। ওই মামলায় জহিরুল ইসলামের সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল জানান, অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা জহিরুলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

নীলফামারী-ডোমার সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বোয়ালমারীতে ফেসবুকে পোস্ট দিয়ে বিএনপি নেতার পদত্যাগ

নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির বিক্ষোভ

টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ

বিয়ের ১১ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ আলেমের, শোকে স্তব্ধ নববধূ

সুনামগঞ্জে কান্ট্রি গেমস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

ভোরে মশাল মিছিলের প্রস্তুতি, নিষিদ্ধ দুই ছাত্রলীগ নেতা আটক

কেরানীগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

মিরসরাইয়ে পৃথক অভিযানে চোরাকারবারিসহ গ্রেপ্তার ৭