হোম > সারা দেশ

ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, নতুন কর্মসূচি ঘোষণা

আমার দেশ অনলাইন

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২৮ সেশনের জন্য সাত সদস্যের অভিভাবক পরিষদ পুনর্গঠন গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ‘লেখক ফোরাম সাহিত্য ও আনন্দ ভ্রমণ’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিভাবক পরিষদের সদস্যরা হলেন, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, মুনীরুল ইসলাম, মাসউদুল কাদির, গাজী সানাউল্লাহ রাহমানী, আব্দুল মুমিন ও রোকন রাইয়ান। এতে সাবেক সভাপতি মুনীরুল ইসলাম এবং সাবেক সহ-সভাপতি রোকন রাইয়ানকে নতুন করে যুক্ত করা হয়।

ফোরাম সভাপতি আমিন ইকবালের সভাপতিত্বে বৈঠকে সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং নতুন কর্মসূচি গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ‘লেখক ফোরাম সাহিত্য ও আনন্দ ভ্রমণ’ আয়োজন করা হবে। এ বিষয়ে বিস্তারিত ঘোষণা উপকমিটির বৈঠকের পর জানা যাবে।

বৈঠক শেষে বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সদস্য ও মাসিক আন-নাবার নির্বাহী সম্পাদক, বিশিষ্ট লেখক মাকসুদুর রহমানের মৃত্যুতে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সাধারণ সম্পাদক নকীব মাহমুদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাসনাইন হাফিজ, সহ-সাধারণ সম্পাদক শামসুদ্দীন সাদী ও উবায়দুল হক খান, সাংগঠনিক সম্পাদক সায়ীদ উসমান, সহ-সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক তাসনিম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হাবীবুল্লাহ সিরাজ, তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ তামিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রেজা হাসান, প্রকাশনা সম্পাদক আবু নাঈম ফয়জুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক জাওয়াদ আহমদ, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক কাউসার লাবীব এবং দপ্তর ও পাঠাগার সম্পাদক তাশরিফ মাহমুদ।

এ ছাড়া নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল্লাহ আশরাফ, সাজ্জাদুর রহমান, আব্দুস সামাদ আজীজ, আমীনুর রহমান নড়াইলী, আহমাদ যুবায়ের খান, তানবিরুল হক আবিদ ও আবু বকর চৌধুরী।

আত্মনির্ভরশীলতা গড়তে ভূমিকা রাখছে গার্ল গাইডস

লক্ষ্মীপুরে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

তিস্তার চরে ভুট্টার বীজ বুনে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নারীদের

কক্সবাজার থেকে পর্যটকবাহী ৩টি জাহাজ যাচ্ছে সেন্টমার্টিন

ধুনটে বিএনপির এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

টেকনাফে নিহত সেনাসদস্যের পরিবারে শোকের মাতম

দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতি করতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতাকে হত্যাচেষ্টার মামলায় কারাগারে যুবদল নেতা

মির্জাগঞ্জে সকালে হাঁটতে গিয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান