হোম > সারা দেশ

তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে: এমপি বাচ্চু

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আক্তারুজ্জামান বাচ্চু এমপি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশাকে ধারণ করে সবাইকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল।

শনিবার সকালে গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে মাওলানা শামছুল হুদা পাঁচবাগী অডিটোরিয়ামে গফরগাঁওয়ের ইউএনও মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গফরগাঁওয়ের কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, গফরগাঁও থানার ওসি (তদন্ত) মশিউর রহমান, বিএনপি নেতা শেখ মো. ইসহাক, মো. ফজলুল হকপ্রমুখ।

অপরদিকে দুপুরে দক্ষিণ গফরগাঁও উপজেলার ইউএনও মোহাম্মদ জান্নাতুল নাইমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

প্রধান অতিথি বলেন, এ দিনের ইতিহাস ও চেতনাকে ধারণ করে আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল-মতনির্বিশেষে দেশের মানুষের কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নূরুল হুদা মনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাকসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএইচ

নতুন প্রজন্মকে ৭ নভেম্বরের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল: শাবি উপাচার্য

পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : এমপি রানু

সরাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পীরগঞ্জে ইয়াবাসহ যুবদল নেতা আটক, পুলিশে দিল এলাকাবাসী

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ

সুন্দরবনে নিখোঁজ পর্যটক উদ্ধারে যৌথ অভিযান

ওরা পলাতকের বংশধর, আর বাংলাদেশে ফিরবে না: এমপি কয়ছর

ধামরাইয়ে মহাসড়কে দুই রাতে দুটি বাসে আগুন

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় লাশ পাওয়ার খবর ‘গুজব’

উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে বিজ্ঞান মেলা