হোম > সারা দেশ > বরিশাল

উৎসব মুখোর পরিবেশ ভোট সম্পন্ন হবে: নৌ প্রধান

জেলা প্রতিনিধি, ভোলা

নৌ বাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, আগামী সংসদ নির্বাচন ও গণভোট কোন ধরনের ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। সে লক্ষ্যে সকল বাহিনী ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করতে হবে। উপকূল ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যে নৌবাহিনী পক্ষ থেকে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনগণ নির্বিঘ্নে নির্দ্বিধায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন। সেই লক্ষ্যে নৌ বাহিনী সর্বদা নিয়োজিত আছে।

রোববার নির্বাচনি দায়িত্বে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্টের নিরাপত্তা কার্যক্রম, প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ শেষে জেলা প্রশাসন, পুলিশ, নির্বাচন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, শুধু ভোলা নয় পুরো বাংলাদেশের উপকূলীয় এলাকার ভোটারদের নিরাপত্তা দেয়ার জন্য নৌ বাহিনীর সকল ধরনের প্রস্তুতি রয়েছে। পাশাপাশি প্রশাসনের সকল বাহিনী একত্রিত হয়ে কাজ করছি। যাতে করে আমরা একটি নির্ভয়ের নির্বাচন উপহার দিতে পারি।

মতবিনিময় সভায় সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, ইউএনও, ওসি, র‍্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বঘোষিত জান্নাতি দলের কেউ জালভোট দেয়ার চেষ্টা করলে প্রতিহত করবেন

আসুন সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করি: মাসুদ সাঈদী

ভোট দিতে বাধা দিলে যারা দিল্লিতে আছে তাদের মতো পরিণতি হবে

অন্তবর্তী সরকার ছিলো একটি দুর্বল সরকার: মেজর হাফিজ

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিহিংসার রাজনীতি দূর হবে: জহির উদ্দিন স্বপন

বাকেরগঞ্জে একই স্থানে দুই দলের প্রার্থীর নির্বাচনি সমাবেশ

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নব্য ফ্যাসিস্টদের মসনদ টিকবে না

‘আসমানে ফয়সালা হয়ে গেছে, তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’

বিএনপিতে যোগ দিলেন বাকেরগঞ্জ জাতীয় পার্টির ৫ শতাধিক নেতাকর্মী

গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান