হোম > সারা দেশ > বরিশাল

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি, পিরোজপুর

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মাঠে গরু আনতে গিয়ে শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সোনাখালী গ্রামের ডা. রুস্তুম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে বজ্রাঘাতে ওই কৃষকের মৃত্যু হয়। নিহত কৃষক সোনাখালী গ্রামের মৃত হাসেম জোমাদ্দারের ছেলে ছোহরাব জোমাদ্দার। তার বয়স ৫০ বছর।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আকস্মিক বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে ছোহরাব জোমাদ্দার বাড়ির কাছে ডা. রুস্তুম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে তার গরু খুঁজতে যান। এসময় বজ্রপাতে সমস্ত শরীর ঝলসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা মাঠ থেকে লাশ উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার সৌমিত্র সিনহা রায় জানান, ছোহরাব নামে বজ্রাঘাতের একজন রোগীকে হাসপাতালে আনা হয়েছিলো। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, বজ্রপাতে নিহত হওয়ার কোনো খবর তিনি পাননি। তবে খবর পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম

মা ও দুই মেয়ের লাশ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ