হোম > সারা দেশ > বরিশাল

রাঙ্গাবালীতে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে শ্রমিক লীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রাঙ্গাবালী সদর দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার রেজাজ মৃধা এবং রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সমর্থক মো. মুজিবুর রহমান।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আব্দুল জব্বারকে পুলঘাট এলাকা থেকে এবং মুজিবুর রহমানকে খালগোড়া বাজার থেকে আটক করা হয়।

রাঙ্গাবালী থানা পুলিশ জানান, তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা তিন নম্বর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন।

এমএস

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত লাশ

কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু

ডিআইজি কার্যালয় থেকে কালনাগিনী সাপ উদ্ধার

বরিশালে মিথ্যা মামলায় আমার দেশ-এর সাংবাদিক জেল হাজতে

কাউখালী থানা পুলিশের অভিযানে শটগান উদ্ধার

ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখেলেন আ.লীগ নেতা

তালতলীতে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ১১

বানারীপাড়ায় আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার