হোম > সারা দেশ > বরিশাল

নৌকার মধ্যে বজ্রপাতে রাখালের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রাঙ্গাবালী (পটুয়াখালী)

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরআণ্ডায় বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামের একজিনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সোনার চরে গরু চরাতে যান রফিক মাঝি। পরে তিনি একটি নৌকায় বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে এবং এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রফিক মাঝি উপজেলার চরআণ্ডা গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন। এ ছাড়া নিহত রফিক মাঝির স্ত্রীকে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন করতে বলা হয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী যতটুকু সহযোগিতা করা সম্ভব, আমরা তা করব।’

এমই

উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও

দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : হাফিজ ইব্রাহিম

গভীর রাতে ইউএনওর অভিযান, আটক ৪

মির্জাগঞ্জে সকালে হাঁটতে গিয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী খুঁজছে বিএনপি, সময় ১৫ দিন

কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম