হোম > সারা দেশ > বরিশাল

বাবুগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এক ইউপি সদস্যের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে উচ্ছেদ মামলা দায়ের করলে আদালত সরেজমিন তদন্তের নির্দেশ দিয়েছে।

মামলার নথি ও অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুল মাজেদ শিকদারের সন্তান আনোয়ার হোসেন সজল, সাখাওয়াত হোসেন ও মো. মোশারেফ হোসেনের পৈত্রিক ও ক্রয়সূত্রে অর্জিত প্রায় চার একর সম্পত্তির মধ্যে ২৫ শতাংশ জমি স্থানীয় আদম আলী শিকদারের ছেলে ও ইউপি সদস্য মো. বশির শিকদার এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন সজল জানান, তাদের রেকর্ডভুক্ত জমি উদ্ধারে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। বরং অভিযুক্ত পক্ষ বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদান করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, স্থানীয়ভাবে সমাধান না হওয়ায় আমরা আদালতের শরণাপন্ন হই। আদালতের নির্দেশে ভূমি অফিস তদন্ত শুরু করেছে। কিন্তু অভিযুক্তরা আলোচনায় অংশ না নিয়ে নানা ধরনের চাপ সৃষ্টি করছে।

জানা গেছে, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জমি বেদখলমুক্ত করতে একটি উচ্ছেদ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়কে আগামী ২১ মের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আদালতের নির্দেশনার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে ১৫ মে বিরোধপূর্ণ জমি পরিদর্শন ও উভয় পক্ষের সঙ্গে আলোচনার দিন ধার্য করা হয়। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্ত ইউপি সদস্য ওই বৈঠকে উপস্থিত হননি।

বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়র কানুনগো মো. ফিরোজ আল মামুন বলেন, আদালতের নির্দেশনার আলোকে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো. বশির শিকদার বলেন, শারীরিক অসুস্থতা ও সার্ভেয়ার উপস্থিত না থাকায় নির্ধারিত দিনে আলোচনায় অংশ নিতে পারেননি। তিনি দাবি করেন, জমির সীমানা নির্ধারণের কাজ এখনো সম্পন্ন হয়নি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।

জেডএম

বাকেরগঞ্জে এমপিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় গ্রেপ্তার ১

ভিসি ও প্রো-ভিসির দ্বন্দ্বে স্থবির পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আদালতের নিষেধাজ্ঞা অমান্য, প্রভাব খাটিয়ে বিএনপি নেতার জমি দখল

মিয়ারহাট বন্দরে অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

মহিপুরে নজর কাড়ছে ১৬ লাখ টাকার দুটি কোরবানির ষাঁড়

চাঁদা না পেয়ে ছাত্রদল নেতার হামলা, নিহত ১

বরিশালে চাঁদা না পেয়ে মাছ ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা

দৌলতখান মডেল স.প্রা. বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট প্রকট

বরিশাল মেট্রো পুলিশ সদস্যদের মধ্যে মাদক-জুয়ার সম্পৃক্ততা পেলেই শাস্তির ঘোষণা

বরিশালে ঈদে নিরাপদ মাংস নিশ্চিতে পশু খাদ্যের দোকানে অভিযান