হোম > সারা দেশ > বরিশাল

পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন, হেলপার নিহত

উপজেলা প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর)

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পোড়া বাস । ছবি: আমার দেশ

‎পিরোজপুরের ভান্ডারিয়ায় থামিয়ে রাখা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। বুধবার ভোররাত ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে আগুন দেখে টহলরত পুলিশ এসে আশেপাশের বাসের ভিতরে ঘুমন্ত ব্যক্তিদের জাগিয়ে সরিয়ে দেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে বাহক নামের বাসটির ভেতর থেকে সিয়ামের লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছে।

‎অন্যদিকে গভীর রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে চারটি দোকান পুড়িয়ে দেয় দুর্বত্তরা।

ভান্ডারিয়া থানার ইনচার্জ ওসি জগলুল হাসান বাসের হেলপার ডাক্তার চিকিৎসা শেষে সিয়ামের মৃত্যু নিশ্চিত করেন। তিনি বলেন, একদল দুর্বৃত্ত সদর থানার একটু পাশে বাসস্টানে থামিয়ে রাখা দুটি বাসে একই সময় আগুন দেয় এবং হেলপার বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়া চলছে।

বরিশালে ২৭৬১ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

বরিশালে গ্রামীণ ব্যাংকসহ দুই স্থানে অগ্নিসংযোগ

বরিশাল আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি

দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বিএনপি-জামায়াতের পাঁচ প্রতিষ্ঠান

দাঁড়িয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু‎

টুঙ্গিপাড়া-নাজিরপুর সীমান্তে পুলিশি টহল জোরদার হবে: বিভাগীয় কমিশনার

অভাবের সংসারে মেধার আলো, তিথির পাশে দাঁড়াল বরিশাল জেলা প্রশাসন

ঝালকাঠি জেলা যুবদলের দুই নেতার পদ স্থগিত

বিদ্যালয়ের বিশ্রামকক্ষে নৈশপ্রহরী শ্যামলসহ দুই নারী, নিয়োগ বাতিলের নির্দেশ