হোম > সারা দেশ > বরিশাল

আট কেজির বিরল পোয়া মাছ অর্ধলাখে বিক্রি

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় আট কেজির একটি বিরল প্রজাতির কালো পোয়া মাছ অর্ধলাখ টাকায় বিক্রি করা হয়েছে। রোববার সকালে আলিপুর মৎস্যবন্দরে নিলামে মাছটি বিক্রি করা হয়।

জানা গেছে, শনিবার গভীর রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান জেলে আব্দুর রহিম মাঝি। ৫৮ দিনের সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে তার জালে মাছটি ধরা পড়ে। পরে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মুসা কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকা হিসেবে মোট ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

আব্দুর রহিম মাঝি বলেন, ‘সাগরে জাল তোলার সময় দেখি বড় একটি কালো পোয়া মাছ ধরা পড়েছে। এমন মাছ খুব একটা পাওয়া যায় না। ভালো দাম পাওয়ায় আমি অনেক খুশি। কয়েক দিনের কষ্ট আজ সার্থক হয়েছে।’

ক্রেতা পিএম মূসা বলেন, ‘কালো পোয়া মাছের সুইম ব্লাডার (মাছের বালিশ) আন্তর্জাতিক বাজারে অত্যন্ত মূল্যবান। এ কারণে মাছটির দামও অনেক বেশি। আমরা এসব মাছ সংগ্রহ করে ঢাকা ছাড়াও বিদেশে রপ্তানি করে থাকি।’

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘স্থানীয়ভাবে এ মাছ কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। এর ওজন সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। মূল্যবান হওয়ায় অনেকেই একে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে সুখবর।’

জেডএম

ধ্বংসের মুখে কলসকাঠির ঐতিহ্যবাহী জমিদারবাড়ি

বিএনপি নেতার বিরুদ্ধে নদী ও চর দখলের অভিযোগ

ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেক ও স্ট্যাম্পে সই নেন যুবদল নেতা, অভিযুক্ত গ্রেপ্তার

ওভারটেক করতে গিয়ে খাদে বাস, প্রাণ গেল সুপারভাইজারের

বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ