হোম > সারা দেশ > বরিশাল

আ.লীগ নেতা ক্যাপ্টেন (অব.) মোয়াজ্জেম হোসেন গ্রেপ্তার

বরিশাল অফিস

ছবি: আমার দেশ।

ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে শেখ হাসিনা পরিষদের সভাপতি ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি ও ব্যবসায়ী ক্যাপ্টেন (অব:) এম মোয়াজ্জেম হেসেন বাবুলকে গ্রেফতার করেছে বরিশাল জেলা ডিবি পুলিশ। শনিবার রাতে বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সলিয়া বাকপুর গ্রামে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এলাকা সূত্রে জানা গেছে, ২০১৮ ও ২০২৮ সালের সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। রোববার সকালে তাকে বিস্ফোরক মামলার অজ্ঞাত আসামি হিসেবে আদালতে সোপর্দ করা হয়। আদালত আগামী ২৪ ডিসেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রেখে তাকে জেল হাজতে প্রেরণ করে।

বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান জানান, ডেভিল হান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে বরিশাল জেলা ডিবি পুলিশ ও বানারীপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চারিয়ে এম মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শহীদ ওসমান হাদি হত্যার ১০০ দিন, বিচার দাবিতে মানববন্ধন

নলছিটিতে ‘ওসমান হাদি স্মৃতি মঞ্চ’ উদ্বোধন

আ.লীগ নেতাকে চেয়ারম্যান দেখতে চাওয়া সেই শ্রমিক দল নেতাকে শোকজ

এক ইলিশ সাড়ে ৭ হাজারে বিক্রি

আ.লীগ নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান শ্রমিক দল নেতা

বরিশালে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদ‌হে পানবরজে অগ্নিকাণ্ডে ৪ কৃষকের ৬ লাখ টাকা ক্ষতি

মির্জাগঞ্জে টমটম চাপায় কিশোরীর মৃত্যু

ফলন ভালো, তবুও লোকসানে কলাপাড়ার তরমুজ চাষিরা

বরিশালে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস