হোম > সারা দেশ > বরিশাল

গোপালগঞ্জে বিএনপির তিন বিদ্রোহী বহিষ্কার

গোপালগঞ্জ প্রতিনিধি

ছবি: আমার দেশ

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জে বিএনপির তিন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাতে কেন্দ্রীয় বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করে।

বহিষ্কৃত ব্যক্তিরা হলেন— জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু। তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

সাবেক সভাপতি ও বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজকে একই কারণে বহিষ্কার করা হয়েছে। তিনিও গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দেওয়াল ঘড়ি প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিবকে একই কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনিও দলের সিদ্ধান্ত অমান্য করে গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন।

জানা গেছে, প্রত্যাহারের শেষ দিন তারা মনোনয়নপত্র প্রত্যাহার না করায় এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়।

কাউখালীর ‘জমিদার’-এর দাম ছয় লাখ টাকা

দেশসেবায় নবীন নাবিকদের আত্মনিয়োগের আহ্বান নৌপ্রধানের

মির্জাগঞ্জে সরানো হয়েছে সড়কের বৈদ্যুতিক খুঁটি

বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্যপরিদর্শক কারাগারে

বরিশাল শেবাচিমে হাতে পায়ে ধরে মিলল লাশের মুক্তি!

যুবদল নেতার বিরুদ্ধে দুই জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ

গ্রাম আদালতের ফলে মানুষ দ্রুত ন্যায়বিচার পাচ্ছেন

বরিশালে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

আমতলীতে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপনারা যারা রাজনীতি করেন তাদের কোনো কোয়ালিটি নাই