হোম > সারা দেশ > বরিশাল

চুয়াডাঙ্গা পুলিশের অভিযানে দেশি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

ছবি: আমার দেশ

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দেশি অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় এক সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরতলীর দৌলতদিয়ার দক্ষিণপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দৌলতদিয়ার দক্ষিণপাড়ার একটি বাড়িতে কয়েকজন সন্ত্রাসী দেশি অস্ত্রসহ অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাত প্রায় ১১টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন দৌলতদিয়াড় সরদারপাড়ার মৃত লিটন বিশ্বাসের ছেলে আকাশ বিশ্বাস (২৩), হাই মিয়ার ছেলে তানজিল হোসেন হৃদয় (২২) ও দক্ষিণপাড়ার তোতা মিয়ার ছেলে তিমু (২৬)। এ সময় তাদের আরেক সহযোগী দক্ষিণপাড়ার সৈকত বিশ্বাসের ছেলে রবিন (২২) পালিয়ে যান।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেহতল্লাশি করে তিনটি দেশীয় ধারালো অস্ত্র (চাপাতি) উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি স্টিলের তৈরি ধারালো চাপাতি আকাশ বিশ্বাসের কাছ থেকে, একটি লোহার তৈরি চাপাতি তানজিলের কাছ থেকে এবং অপরটি তিমুর কাছ থেকে জব্দ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির উদ্দেশ্যে তারা এসব অস্ত্র নিজেদের কাছে রেখেছিলেন।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় আটক তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৭

মৃত বাবার দাফন ঘিরে ভাই-বোনদের বিরোধ, পুলিশ পাহারায় দাফন

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে একযোগে কাজ করতে হবে

তজুমদ্দিনের দুই ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

পদ স্থগিত বিএনপি নেতার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা