হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে সিজারের মাধ্যমে বাছুর জন্ম দিলো গাভী

উপজেলা প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

গর্ভবতী নারীর সিজার অপারেশনে সন্তান জন্মদানের কথা আমরা জেনে এলেও এবার গাভীর সিজার অপারেশনের মাধ্যমে বাছুর প্রসব করানোর খবর পাওয়া গেছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের। লোকমুখে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পরলে গাভী ও বাছুরকে একনজর দেখার জন্য উৎসুক জনতা সেখানে ভিড় করেন।

ওই গ্রামের শংকর হালদারের স্ত্রী পারুল হালদার জানান, ১৩ এপ্রিল তার একটি গাভীর প্রসব বেদনা শুরু হয়। এ সময় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেয়া হয়।

তিনি অনেক চেষ্টা করেও স্বাভাবিকভাবে গাভীটির বাচ্চা প্রসব

করাতে ব্যর্থ হন। একপর্যায়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসকদের খবর দেয়া হয়। তারা এসে আমার বাড়িতে বসেই সিজারের মাধ্যমে গাভীর বাছুর প্রসব করাতে সক্ষম হন।

অপারেশন ও ওষুধ খরচ মিলিয়ে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। বর্তমানে গাভী ও বাছুর সুস্থ আছে।

এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিন বলেন, মাত্র ১৩ মাস বয়সে গাভীটিকে কৃত্রিম প্রজনন বীজ দেয়া হয়। এরপর থেকে মাঝে মধ্যেই আমি গাভীটি দেখতে যেতাম। ১৩ এপ্রিল দুপুরে

গাভীটির প্রসব বেদনা শুরু হলে আমাকে খবর দেয়া হয়। দীর্ঘক্ষণ চেষ্টা করে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব করাতে না পেরে আমি উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদকে খবর দেই। তিনি এসে গাভীর মালিকের মতামত নিয়ে সিজারের মাধ্যমে বাছুর প্রসব করান। গাভীটি কম বয়সে গর্ভধারণ করায় এমনটা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সিজার অপারেশনের মাধ্যমে গাভীকে বাছুর প্রসব করানোর ঘটনা গৌরনদী উপজেলায় এই প্রথম বলে জানান উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এসব কর্মকর্তা।

গৌরনদীতে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

তরমুজ ব্যবসায়ীর ওপর হামলা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

বরিশালে ছাত্রদল-যুবদলের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল আকন

পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা, যুবকের মৃত্যু

কলাপাড়ায় ইসলামী আন্দোলনের কর্মী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

বিএন‌পির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র শৈলকূপা, আহত ২৩

কলাপাড়ার ইদ্রিস হত্যা মামলায় যুবদল নেতা বহিষ্কার

সিলেটে ‘হাদি’ স্লোগানে উত্তাল তরুণেরা

ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে হামলার অভিযোগ