হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা উত্তরায় আটক

বরিশাল অফিস

ছবি: আমার দেশ

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক ভিপি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। মঈন তুষার বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত শওকত হোসেন হিরনের অনুসারী ছিলেন।

ঢাকা উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিক আহমেদ মঈন তুষারকে আটকের খবরটি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালের সামনে স্থানীয় জনতা মঈন তুষারকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। মঈন তুষারের বিরুদ্ধে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ শংকর চন্দ্র দত্তকে মারধর করাসহ বরিশালে নানান বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এছাড়া তুষারের বিরুদ্ধে মাদক মামলাসহ ডিজিটাল নিরাপত্তা আইনে বিভিন্ন মামলা ছিল। বরিশাল বিএম কলেজের ছাত্র রাজনীতিতে দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকা এই নেতার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও বর্তমানে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে থানার পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তুষার সাবেক মেয়র শওকত হোসেন হিরনের আস্থাভাজন ছিলেন। হিরনের মৃত্যুর পর তিনি বরিশালের রাজনীতিতে অনেকটা কোণঠাসা ছিলেন। বিশেষ করে সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর চক্ষশূল থাকায় বরিশালে আওয়ামী লীগের রাজনীতিতে অনেকটা নিষ্ক্রিয় ছিলেন তিনি।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়