হোম > সারা দেশ > বরিশাল

র‌্যাব পরিচয়ে ছিনতাই, শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার ৩

বরিশাল অফিস

বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় শ্রমিক দল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমবাড়ি গ্রামে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলো—শ্রমিক দলের বাগধা ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (৪০), একই উপজেলার রমজান মোল্লা (২৮) এবং বাকাল ইউনিয়নের নরোত্তম হালদার (৩৪)।

এদিকে শ্রমিক দল নেতা রাসেল মোল্লাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, আমবাড়ি এলাকা থেকে মঙ্গলবার রাতে র‌্যাব পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদা দাবি এবং নগদ টাকা ছিনিয়ে পালানোর সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের গায়ে র‌্যাবের কোটি পরা ছিল। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বিপুল ঢালী গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করেছেন।

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

কলাপাড়ায় ছাগল পেয়ে উচ্ছ্বসিত ৩০ দরিদ্র নারী

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

উজিরপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ভ্রাম্যমাণ আদালতে ছেলের কারাদণ্ড

চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, পদ হারালেন দুই বিএনপি নেতা

চাঁদা দাবির অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

মির্জাগঞ্জে লাম্পি স্কিন রোগে শতাধিক বাছুরের মৃত্যু

নদীতে ডুবে নিহত যুবকের পরিবারের খোঁজখবর নিলেন জামায়াত নেতা

জিয়ানগরে আলোচিত হত্যা মামলায় আসামি গ্রেপ্তার