হোম > সারা দেশ > বরিশাল

ঢাকা-বরিশাল মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

মাদারীপুর জেলা ও রাজৈর প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রিজের ওপর দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হন।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও টেকেরহাটসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা অভিমুখী গোল্ডেন পরিবহনের একটি বাসের সঙ্গে বরিশালগামী আমাদের পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে প্রায় ৬/৭ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরালে যান চলাচল স্বাভাবিক হয়। মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বাসমালিকদের নির্যাতন বন্ধের দাবিতে সিএনজি অটোরিকশাচালকদের মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রোগ্রাম নিয়ে দৌলতখানে জাঁকজমক আয়োজন