হোম > সারা দেশ > বরিশাল

যুবদল নেতার হামলায় জামায়াত কর্মী হাসপাতালে

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুরে জামায়াতে ইসলামীর এক কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সাড়ে চার আনি এলাকায় পশ্চিম রাজাপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত আব্দুল করিম শিকদার উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর এলাকার আদম আলীর বড় ছেলে। তিনি জানান, এশার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে যুবদল নেতা আমির হোসেন বাচ্চু হাওলাদার ১০/১৫ সাথে নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার খবর পেয়ে ঝালকাঠি- ১ আসনে ১১ দলের প্রার্থী ড. ফয়জুল হকসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান।

এ সময় ড. ফয়জুল হক বলেন, নির্বাচনি কার্যক্রম চলাকালে আমাদের কর্মীর ওপর হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। এই রক্তের ওপর ভর করেই আগামী ১২ তারিখ ব্যালট যুদ্ধে আমরা জয়লাভ করব। অবিলম্বে এই সন্ত্রাসী যুবদল নেতা বাচ্চু হাওলাদারকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন