হোম > সারা দেশ > বরিশাল

অপারেশন ডেভিল হান্টে আ.লীগের দু’নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

পটুয়াখালীর মির্জাগঞ্জে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আওয়ামী লীগের দু’নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় দেউলী সুবিদখালী ইউনিয়ন ও সকালে কাকড়াবুনিয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান মৃধা (৬২) এবং কাকড়াবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আউয়াল বিশ্বাসকে (৫৫) পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মৃধা ও আউয়াল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। এ অভিযান অব্যাহত থাকবে।

ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের পর জেলহাজতে প্রেরণ

বাবুগঞ্জের লোহালিয়া–সিংহেরকাঠী সংযোগ ব্রিজের বেহাল দশা

ভিয়েনার রাজ্য কাউন্সিলর নয়নকে লালমোহনে সংবর্ধনা

উজিরপুরে নির্মাণাধীন ভবনের পিলার ভাঙচুরের ঘটনায় ৩ আসামি কারাগারে

হঠাৎ বন্ধ বরিশালের অলিম্পিক সিমেন্ট, অনিশ্চিত তিন শতাধিক শ্রমিকের ভবিষ্যৎ

বিদ্যুতে আলোকিত ভোলা, একযুগ পর ফের অন্ধকারে

ঝালকাঠিতে ২৫ আ. লীগ নেতাকর্মীর ৩৩ অস্ত্রের লাইসেন্স বাতিল

পরিবহন খরচের অভাবে খাদ্যগুদামে পড়ে আছে ৩৪০ টন চাল

চরফ্যাশনে নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষকে শোকজ

দুমকিতে ৫০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা