হোম > সারা দেশ > বরিশাল

চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক নেতাকে মারধরের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুরে চাহিদা মতো চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. আল আমিন রোববার (৮ মার্চ) বেলা ১১টায় রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আল-আমিন উপজেলার নৈকাঠি এলাকার মো. মোকছেদ আলী হাওলাদারের ছেলে ও সাতুরিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

লিখিত বক্তব্যে আল আমিন বলেন, তিনি উপজেলার নৈকাঠি গ্রামের বাসিন্দা এবং নৈকাঠি বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে কাঁচামালের ব্যবসা করেন। প্রায় পাঁচ মাস আগে স্থানীয় মাওদুদ সিকদার (মনু) তাকে বাজারের হিন্দুপাড়ার একটি রাস্তায় ডেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাজারে ব্যবসা করতে হলে তাকে টাকা দিতে হবে বলেও জানানো হয়। তিনি নিরুপায় হয়ে পর্যায়ক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা দেন। কিন্তু গত ৩ মার্চ আবারও তার কাছে ১০ হাজার টাকা চাওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

তিনি আরো অভিযোগ করেন, ৪ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্ত মাওদুদ সিকদার বাজারে এসে তাকে মারধর করেন। পরে সন্ধ্যায় তার ও তার ভাই শাহিদুলের ওপর দলবল নিয়ে হামলা চালানো হয়। প্রাণ ভয়ে তারা সেখান থেকে পালিয়ে বাড়িতে আশ্রয় নেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি দলবল নিয়ে তাদের বাড়িতেও গিয়ে খোঁজাখুঁজি ও ভয়ভীতি প্রদর্শন করেন।

এ ঘটনায় তিনি মাওদুদ সিকদারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। তবে এখনো কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

আল আমিনের দাবি অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। বর্তমানে অভিযুক্তদের ভয়ে তিনি বাড়িতে থাকতে ও স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারছেন না। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এ বিষয়ে জানার জন্য মনু শিকদারের মুঠোফোন একাধিকবার যোগাযোগ করার চেষ্টার পরও যোগাযোগ করা সম্ভব হয়নি।

যুবদল অফিসে ঢুকে যুবলীগ নেতার চাঁদা দাবি ও মারধরে আহত যুবদল নেতা

স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি হতে দেবো না : নাহিদ

জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে অনিয়মের অভিযোগ

ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই বিপ্লবের ইতিহাস ভুলে গেলেন

মেঘনা নদীর বুকে চর দখলে বাধা দেয়ায় গুলিবিদ্ধ চাষি

উজিরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

চরফ্যাশন আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি জামায়াতের, সম্পাদক বিএনপির

চরফ্যাশনে শুঁটকি উৎপাদন করে স্বপ্ন বুনছে উপকূলের মানুষ

বরিশালের ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল-অকটেন উধাও