হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটায় মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আব্দুল মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে‌ লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে আব্দুল মান্নান হাওলাদার স্থানীয় কয়েকজন জেলের সঙ্গে মম্বিপাড়া এলাকার তেত্রিশ কানি মাছ ঘাটে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় আকস্মিক ঝড় শুরু হয়। ঝড়ের মধ্যে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে স্থানীয়রা কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

তার ছেলে মো. মেহেদী হাসান বলেন, বাবার বাম কানে বজ্রাপাত লেগেছিল। আমরা লাশ বাড়িতে নিয়ে এসেছি।

এ বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এমই

মায়ের মামলায় বাবা জেলে, খালি ঘরে মিলল ছেলের ঝুলন্ত লাশ

ডিআইজি কার্যালয় থেকে কালনাগিনী সাপ উদ্ধার

বরিশালে মিথ্যা মামলায় আমার দেশ-এর সাংবাদিক জেল হাজতে

কাউখালী থানা পুলিশের অভিযানে শটগান উদ্ধার

ঝালকাঠি শহরে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত গ্রেপ্তার

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চিঠিতে যা লিখেলেন আ.লীগ নেতা

তালতলীতে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু

জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ১১

বানারীপাড়ায় আ.লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু গ্রেপ্তার

৬ দাবিতে শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি