হোম > সারা দেশ > বরিশাল

শ্বশুড়বাড়িতে বিষ পানে যুবকের আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

নিহত বাদল সিকদার। ছবি: আমার দেশ

পারিবারিক কলহের জেরে শ্বশুরবাড়িতে বিষপানে আত্মহত্যা করেছেন বাদল সিকদার (৪৬) নামে এক ব্যক্তি। 

এদিকে আত্মহত্যার একদিন আগে বৃহস্পতিবার বিকেলে স্ত্রী মাহামুদা বেগমকে নিজ বাড়িতে ফিরিয়ে নিতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বাদল সিকদার। শুক্রবার সকাল ৯টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার কলসকাঠী ইউনিয়নের ঢাপরকাঠী গ্রামের মৃত আতাহার সিকদারের ছেলে বাদল সিকদারের সঙ্গে প্রায় ২১-২২ বছর পূর্বে একই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বিরঙ্গল গ্রামের মৃত আবদুস সালাম সিকদারের কন্যা মাহামুদা বেগমের বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে ।

বাদল সিকদার ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। তার সঙ্গে স্ত্রীর প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। সেই কলহের জেরে স্ত্রী মাহমুদা বেগম গত কয়েক দিন আগে বাপের বাড়ি চলে আসেন। স্ত্রীকে ফিরিয়ে নিতে বাদল বৃহস্পতিবার বিকেলে শ্বশুরবাড়িতে যান।

শুক্রবার সকালে তার স্ত্রী তার বাড়িতে ফিরবে না বলে জানালে শ্বশুরবাড়ির উঠানে দাঁড়িয়েই তিনি বিষপান করেন। সেখানে বিষ খেয়ে তিনি অসুস্থ হয়ে পড়ে থাকেন। শ্বশুর বাড়ি ও আশপাশের লোকজন তাকে বাঁচাতে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, বাদল শ্বশুরবাড়িতে বিষপান করলে নিটাত্মীয়রা হাসপাতালে নিয়ে যায়। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এমএইচ

বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

শীত বাড়ার আগেই জমে উঠেছে লেপ-তোশকের বাজার

পিরোজপুরে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঘুষের টাকাসহ উপসহকারী প্রকৌশলী দুদকের হাতে গ্রেপ্তার

কাউখালীতে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ

রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ

চরফ্যাশনে জেলেদের চাল নিয়ে উত্তেজনা, সচিবকে মারধরের চেষ্টার অভিযোগ

কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব জনগণের সেবক হিসেবে কাজ করা: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বরিশালে টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা