হোম > সারা দেশ > বরিশাল

মাদক উদ্ধারে গিয়ে ঘুষ গ্রহণ, ৪ পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)

ছবি: সংগৃহীত

মাদক উদ্ধার অভিযানে গিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ মাদকের বড় চালান ধামাচাপা দেওয়ার অভিযোগে ​লালমনিরহাটের হাতীবান্ধা থানার ৪ পুলিশ অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার।

তারা হলেন, উপ-পরিদর্শক (এসআই) তুহিন, এসআই রিমন মিয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম এবং এএসআই লুৎফর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৭ জুলাই দুপুরে বোর্ডের হাট বাজার এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালান ওই চার পুলিশ অফিসার। অভিযানে একটি সাদা প্রাইভেট কার, একটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। ​তবে জব্দ করা আলামত থানায় না নিয়ে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে যাওয়া হয়। সেখানে বৈঠক করে রফাদফা করে ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেন পুলিশ অফিসাররা। পরে বৈঠকের স্থানের সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি জানাজানি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৪ অফিসারকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

এমই

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : হাফিজ ইব্রাহিম

গভীর রাতে ইউএনওর অভিযান, আটক ৪

মির্জাগঞ্জে সকালে হাঁটতে গিয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী খুঁজছে বিএনপি, সময় ১৫ দিন

কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম

পায়রা বন্দরের বহির্নোঙরে ৬২ হাজার টন কয়লাবাহী জাহাজ

দুমকিতে কাবিখা-টিআর প্রকল্পে পিআইওর দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন