হোম > সারা দেশ > বরিশাল

রাজাপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক মোল্লার নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

এ সময় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শ ও দেশের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আগামীর রাজনীতিতে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জামায়াতে ইসলামী নেতারা নবাগতদের স্বাগত জানান এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন