হোম > সারা দেশ > বরিশাল

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে অগ্নিসংযোগের চেষ্টা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর শাখার গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে অবস্থিত শাখাটির পরিত্যক্ত গেটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত শাখার সামনে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। এরপর তারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে শাখার ভেতরে থাকা কর্মকর্তারা বের হয়ে পানি ঢেলে আগুন নেভান।

গ্রামীণ ব্যাংক ডিবুয়াপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, ‘রাতে অফিসে ছিলাম আমরা। হঠাৎ সিকিউরিটি গার্ড বাঁশি বাজালে নিচে নেমে দেখি পরিত্যক্ত গেটে আগুন জ্বলছে। দ্রুত পানি এনে আগুন নিভাই। পরে পুলিশকে খবর দেয়া হয়। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

পটুয়াখালী ট্রাফিক বিভাগের সার্জেন্ট তাপস বলেন, ‘ঘটনার কিছুক্ষণ আগেও আমরা টহল দিচ্ছিলাম। অন্য শাখার দিকে যাওয়ার পথে আগুন লাগানোর চেষ্টার বিষয়টি নজরে আসে। আমরা দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।’

এ বিষয়ে মন্তব্য জানতে পটুয়াখালী সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম ইসলাম সজল বলেন, ‘বড় ধরনের কোনো ঘটনা আমাদের জেলাতে হয়নি। গতকাল রাতে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন দেয়ার চেষ্টা করেছে। আমাদের পুলিশ ছিল। ওরা টের পেয়ে পালিয়ে গিয়েছে। মোবাইল টিম সাথে সাথে আগুন নিভিয়ে ফেলে। আমরা জেলার পুরো পরিস্থিতি অবলোকন করছি। নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।’

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়

বানারীপাড়ায় বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত