হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে হামে আক্রান্ত দুই শিশুর মৃত্যু, বিভাগজুড়ে বাড়ছে রোগী

বরিশাল অফিস

বরিশালে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত দুই শিশু হলো ৫ মাস বয়সী ইমাম, যার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে, এবং আরেক শিশু আবু সালেহ, যার বাড়ি বরগুনার আমতলী উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে এ হাসপাতালেই হামে আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে ৮ এপ্রিল পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ১০ জন শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগীয় হাসপাতালগুলোতে এ পর্যন্ত ৭৫১ জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে ৫৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জন ভর্তি হয়েছে এবং ৬১ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছে।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মিডিয়া সমন্বয়কারী ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, গত ২৪ ঘণ্টায় ৩০ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং বর্তমানে ৯১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এ সময়ের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বেড সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। একাধিক শিশুকে একই বেডে রেখে চিকিৎসা দিতে হচ্ছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

শিশু বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. বিকাশ চন্দ্র নাগ বলেন, বেড সংকট থাকলেও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এদিকে বিভাগজুড়ে হামের সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

বরিশালে স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ

বানারীপাড়ায় চর দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

মহিপুরে জেলেদের ৩৬ টন চাল আত্মসাতের অভিযোগ

১৩ বছরে শতাধিক কুমির শাবকের মৃত্যু

বানারীপাড়ায় সন্ধ্যা নদীর চর বিক্রি করছে প্রভাবশালী চক্র

বাকেরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

চরফ্যাশনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৮৯০ লিটার ডিজেল জব্দ

তালতলীতে অস্তিত্ব সংকটে ৭১ খাল, বিপাকে স্থানীয় কৃষকরা

বরিশালে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা

তিন সন্তান নিয়ে রাজিয়ার মানবেতর জীবনযাপন