হোম > সারা দেশ > বরিশাল

মুলাদীতে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

উপজেলা প্রতিনিধি, মুলাদী (বরিশাল)

বরিশালের মুলাদী উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় তিনটি ইটভাটা সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন, মো. সোহেল মাহমুদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ও সদর ইউনিয়ন এলাকায় অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। এর মধ্যে গাছুয়া ইউনিয়নে ‘নোভা ব্রিকস’ এবং মুলাদী সদর ইউনিয়নে ‘এবিবি ব্রিকস’ নামে দুটি ইটভাটা সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। পরিবেশের ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়াই ইটভাটাগুলো অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল।

অভিযান প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা কাজী সাইফুদ্দিন জানান, অবৈধ ইটভাটা বন্ধে মালিকদের বারবার সতর্ক করা হয়েছিল এবং বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে এনে বৈধ কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দেওয়া হলেও তারা কোনো তোয়াক্কা করেননি। এমনকি কোনো ধরনের কাগজপত্র জমা না দেওয়ায় পরিবেশ সুরক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য অবৈধ ইটভাটার বিরুদ্ধেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‘নোভা ব্রিকস’-এর মালিক মাশরাফি খান দাবি করেন, তাঁদের বিরুদ্ধে কোনো ধরনের পূর্বনোটিশ প্রদান করা হয়নি।

এমই

চাঁদা না পেয়ে ঠিকাদারের মোটরসাইকেল ছিনতাই, বিএনপির ৩ নেতাকর্মী গ্রেপ্তার

বরগুনা পুলিশ লাইনের সামনে বাসে আগুন

এক ইলিশের দাম ১২ হাজার টাকা

গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনতাই

টিকটক করতে বাধা দেওয়ায় মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

বরগুনায় নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

কুয়াকাটায় বেড়াতে এসে প্রাণ গেল নারী চিকিৎসকের, আহত ১

প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বরিশালে সংঘর্ষ