হোম > সারা দেশ > বরিশাল

মির্জাগঞ্জে আ.লীগ নেতা ইউপি সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

ছবি: আমার দেশ।

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক আওয়ামী লীগ নেতা ইউনিয়ন পরিষদ মেম্বারকে (ইউপি সদস্য) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের নিউমার্কেট বাজারের ভান্ডারীর দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার নাম মোল্লা মারুফ হোসেন (৪২)। তিনি মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোল্লা মারুফ হোসেনকে নিউমার্কেট বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, আওয়ামী লীগ নেতা মোল্লা মারুফ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। এ অভিযান অব্যাহত থাকবে।

পিরোজপুরে ষষ্ঠ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন

ঢাকায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ভোলায় গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে ফরচুন মিজানকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা

পিরোজপুরে এনসিপির মানববন্ধন

সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর আজ

বরিশালে নিষিদ্ধ আ.লীগের তৎপরতা ঠেকাতে শক্ত অবস্থানে পুলিশ

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান

কুয়াকাটায় ২ কেজি ৩০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৮ হাজার টাকায়