হোম > সারা দেশ > বরিশাল

বরিশালের ডিসি প্রত্যাহার, নতুন ডিসি মামুন

বরিশাল অফিস

কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর অবশেষে বরিশালের জেলা প্রশাসক খায়রুল আলম সুমনকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মামুন খন্দকারকে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো: মামুন খন্দকার উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরিশালে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের বদলীর খবরে স্বস্তি ফিরে এসেছে জেলা প্রশাসনে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের হিজলা-মুলাদী ও মেহেন্দিগঞ্জে তিন উপজেলায় অতিরিক্ত অস্থায়ী ভোট কক্ষ ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র দেখিয়ে ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে বরিশালের সাবেক জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের বিরুদ্ধে। ওই টাকা হালাল করতে বিভিন্ন বিলের সাথে সমন্বয় করে সংশ্লিষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে বিল ভাউচার গ্রহণ করেছেন।

এছাড়াও রির্টার্নিং অফিসারের কন্ট্রোল রুম, ফলাফল সংগ্রহ, পরিবেশন, রির্টানিং অফিসার ও তার দপ্তর, নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পর্যাবেক্ষক টিমসহ বিভিন্ন খাতে বরাদ্দকৃত ১৪ লক্ষাধিক টাকার এক পয়সাও খরচ করেননি বলেও অভিযোগ। এছাড়া বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকার ভূয়া বিল ভাউচার করে নিজেই তা আত্মসাত করেছেন এমন আলোচনা ছিলো রিটনিং কর্মকর্তার কার্যালয় জুড়েই। একইভাবে বরিশাল সদর উপজেলাসহ ১০ টি উপজেলায় নির্বাচনী আচড়ন বিধি লংঘন ও নির্বাচন পূর্ব অনিয়ম রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের আপ্যায়ন বাবদ ৫৮ লাখ ৫০ হাজার টাকার পুরোটাই আত্মসাৎ করার চেষ্ঠা করেছেন তিনি। তবে কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর প্রতিবাদের কারনে সামান্য অংশ দিয়ে নির্বাচন কমিশনের বরাদ্দকৃত অর্থের দুই তৃতীয়াংশ টাকা নিজেই আত্মসাৎ করেছেন বলেও নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

তবে চাকরি হারানোর আশঙ্কায় কেউই এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। তথ্য পাচারেরর সন্দেহে ইতিমধ্যেই অনেককে অনত্র বদলী করেছেন বলেও অভিযোগ আছে।

এ নিয়ে গত ১১ মে এবং ১৪ মে দৈনিক আমার দেশ পত্রিকায় দুটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর বরিশালসহ সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়।

এমই

বাবার একাধিক বিয়ে বিরোধে শ্রমিকদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

চীন মৈত্রী বেকুটিয়া সেতুর নিচে উচ্ছেদ অভিযান

লালমোহনে নিয়োগ জালিয়াতির অভিযোগে অধ্যক্ষের এমপিও বন্ধের নোটিশ

নেছারাবাদে বিশ্বমানের জাহাজ নির্মাণে সম্ভাবনার নতুন দিগন্ত

মাদকসহ আটক আর্জেন্টাইন সমর্থকের গায়ে ব্রাজিল জার্সি পরিয়ে বিপাকে পুলিশ

মতলবে রাস্তার পাশে পড়েছিল যুবকের লাশ

সামান্য বৃষ্টিতেই আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, নিরসনে ৪৬ লাখ টাকার প্রকল্প

স্বরূপকাঠি পৌরসভার ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

দুমকিতে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০

মুলাদীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত