হোম > সারা দেশ > বরিশাল

কেন্দ্রে ফ্যান না থাকায় গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ২ এসএসসি পরীক্ষার্থী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ছবি: আমার দেশ

ভোলার চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন দুই পরীক্ষার্থী।

জানা গেছে, সানজিদা ও সামিয়া নামে ওই দুই পরীক্ষার্থীর পরীক্ষা কক্ষে ফ্যান না থাকায় তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার দুপুরে কেন্দ্রের দক্ষিণ ছাত্রাবাসের দুই নম্বর কক্ষে এই দুই পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের একজন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এবং অন্যজন চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, পরীক্ষা কক্ষে ফ্যান না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক শিক্ষার্থীর অভিভাবক। তারা জরুরি ভিত্তিতে কর্তৃপক্ষের কাছে ফ্যান লাগানের দাবি জানান।

চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাছলিমা বেগম বলেন, আমাদের স্কুলের ছাত্রাবাস কক্ষে জানালা দিয়ে ব্যাপাক বাতাস ভেতরে প্রবেশ করে। তবে ফ্যান না থাকায় পরীক্ষার্থী অসুস্থ অভিযোগটি সঠিক নয়।

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, সেসব কক্ষে ফ্যান নেই সেখানে ফ্যানের ব্যবস্থা করা হবে।

মঠবাড়িয়ায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্টে অটোচালকের মৃত্যু

বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে খতিব নিহত

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দুমকিতে বজ্রপাতে নিহত ১

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, ছিনিয়ে নেওয়া হয় আটক আসামি

যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন তজুমদ্দিনের শামীম