হোম > সারা দেশ > বরিশাল

কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলকে স্পিকারের আহ্বান

বরিশাল অফিস

সংসদে কারণে-অকারণে ওয়াকআউট না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে সরকারি দল যেন বিরোধী দলকে কাজ করার মতো স্পেস দেয় এবং বিরোধী দলের সঙ্গে সমন্বয় করে সেই আহ্বান জানান স্পিকার।

শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউসে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট বিরোধী দলের অধিকার; একটি রাজনৈতিক চর্চা। কিন্তু দীর্ঘ সময় সংসদ বয়কট করলে সংসদ ক্ষতিগ্রস্ত হবে; জনগণ অধিকার হারাবে। স্বৈরশাসনের বিরুদ্ধে যারা একত্রে আন্দোলন করেছে তারা যেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখে। নয়তো বিদেশে যারা পালিয়ে আছে তারা ফিরে এসে দুঃশাসন কায়েম করবে।

তিনি আরো বলেন, আমাদের জাতীয় জীবনের সবচেয়ে অন্ধকার সময় ছিল বিগত ষোল বছর। নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। সাধারণ মানুষের কোনো অধিকার ছিল না। গণতন্ত্র-মানবাধিকার তারা ঝেটিয়ে বিদায় করেছে। অবশেষে ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে।

রাজনৈতিক দলগুলো স্বৈরশাসনের বিরুদ্ধে এক থাকবে এমন আশাবাদ ব্যক্ত করে স্পিকার বলেন, আমরা আশা করব আর কখনো গণতন্ত্র হারিয়ে যাবে না; কোনো দল গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করবে না। সাধারণ মানুষের অধিকার যেন সব সময় প্রতিষ্ঠিত থাকে; গণতন্ত্র যেন বিরাজমান থাকে। মানুষ যেন তাদের পছন্দের সরকার বেছে নিতে পারে, স্বৈরশাসন যেন ফিরে না আসে সেজন্য সব দল ঐকমত্য থাকবে।

পিরোজপুরে ডুবে থাকা জাহাজ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

পটুয়াখালীতে জিয়া স্মৃতি বইমেলা অনুষ্ঠিত

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সেই সোহাগ মৃধা গ্রেপ্তার

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

কুয়াকাটায় বেরিবাঁধের ওপর অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ

দুর্দিন যাচ্ছে পিরোজপুরের শাঁখাশিল্পীদের

দশমিনায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

ভোলায় মোটরসাইকেল শোভাযাত্রায় ব্রাজিল সমর্থকের মৃত্যু

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের পরিবারকে আর্থিক সহায়তা

উজিরপুরে ৩ কেজি গাঁজাসহ নারী আটক