হোম > সারা দেশ > বরিশাল

কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর জেলের লাশ উদ্ধার

প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সৈকত থেকে নিখোঁজের দুই দিন পর রুবেল হাওলাদার (২৮) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করে কুয়াকাটা নৌ-পুলিশ। পরে স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করেন।

নিহত রুবেল হাওলাদার রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২নং ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্রবন্দরের ৩ নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় নিজ ট্রলার নিয়ে মাছ ধরছিলেন রুবেলসহ কয়েকজন জেলে। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি ট্রলার থেকে ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হন।

বজ্রপাতের ঘটনায় ট্রলারে থাকা আরও তিন জেলে গুরুতর আহত হন। স্থানীয় জেলেরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেও রুবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে স্বজন ও স্থানীয় জেলেরা নদীজুড়ে তার সন্ধানে তল্লাশি চালিয়ে আসছিলেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে চর গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা এসে এটি রুবেলের লাশ বলে শনাক্ত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীতের দাবি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পিরোজপুরে বিক্ষোভ ‎

ভোলায় নিষিদ্ধ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

পূর্ণিমার জোয়ারে ঝালকাঠিতে নদীর পানি বৃদ্ধি

জামায়াত আমিরের আগমন উপলক্ষে বাবুগঞ্জে প্রস্তুতি সভা

ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া

ভোলা সরকারি মহিলা কলেজে এইচএসসির ওএমআর শিট জটিলতার অবসান

তজুমদ্দিনে অসুস্থ ইমামকে এক লক্ষ টাকার সহায়তা প্রদান

বরিশালের ৬ লেন সড়কসহ বড় উন্নয়ন দাবিতে মিলল প্রধানমন্ত্রী আশ্বাস