হোম > সারা দেশ > বরিশাল

বরিশালে ট্রাকচাপায় নিহত ২

বরিশাল অফিস

বরিশাল নগরে বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ও চালক নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে নগরীর রূপাতলী উকিলবাড়ির সামনে বরিশাল-ঝালকাঠি আন্তঃমহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ মামুন-উল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন রূপাতলী এলাকার বাসিন্দা জুয়েল (২৮) এবং রুইয়ার পোল এলাকার বাসিন্দা রাসেল (২৫)। তারা দুজনেই এসিআই এনিমেল হেলথের স্টোরে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

কোতয়ালি থানার পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টার দিকে অফিস শেষ করে ওই দুই যুবক জুয়েল ও রাসেল মোটরসাইকেলযোগে নাশতা করতে রূপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে ঝালকাঠিগামী একটি মালবোঝাই (কুষ্টিয়া-ট ১১-২৫৪৫) ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রাসেল প্রাণ হারান। মেডিকেলে পৌঁছানোর আগেই জুয়েলেরও মৃত্যু হয়।

এসআই

হাসপাতালের ব্যবস্থাপনা ও রোগীদের খোঁজখবর নিলেন এমপি মাসুদ সাঈদী

দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু সন্দেহজনক

তাহিরপুরে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

থাকার কথা ৪২ চিকিৎসক, আছেন মাত্র ১৬ জন

২১ বছর পর ছেলের সন্ধান পেলেন মা, মালয়েশিয়ায় কারাগারে বন্দি রতন

স্কুল ফিডিংয়ের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

ববি কর্মকর্তার পিএইচডি তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, বাস্তবায়নও করে

মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবারকেও ধ্বংস করে

বাবুগঞ্জে ১৪৫ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ